বিসমিল্লাহ।
জনতা একটি নুতন ও নিরপেক্ষ রাজনৈতিক দল। ইহা বাংলাদেশের অন্নান্ন রাজনৈতিক দলের সংগে সহঅবস্থান করবে – কোন কোন্দলে জড়াবে না। এই দলটি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সহায়তা করবে এবং বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে অবিরাম কাজ করবে।
জনতা শুধুমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত প্রাপ্তবয়স্ক সৎ লোকদের সদস্যপদ প্রদান করবে। বাংলাদেশে বা বিদেশে বসবাসকারী মুক্তিযোদ্ধা ও রাজাকার সহ যেকোন ধর্ম ও পেশার পুরুষ ও মহিলা এই দলে স্বাগত।
কোন দুষ্কির্তিকারীকে এই দলে সদস্যপদ দেওয়া হবেনা। হত্যাকারী, ধর্ষনকারী, চাদাবাজ, সিন্ডিকেটবাজ, ঘুষখোরসহ অন্নান্ন অপরাধীরা দয়া করে দূরে থাকুন। দুঃখিত – আপনাদের জন্য আমাদের দলে কোন স্থান নেই।
আপনি যদি জনতা দলের সদস্য হতে চান তাহলে President@Jonota.Org বরাবরে ইমেল পাঠান। সদস্য হতে কোন ফী দিতে হবেনা। শিগগিরই জনতা দলের জেলা ও উপজেলা কমিটি গঠন করা হবে। আপনি যদি দলীয় বিষয়ে আলোচনায় অংশ নিতে চান তাহলে জনতা দলের YouTube Channel https://www.youtube.com/@JonotaBD সাবস্ক্রাইব করুন।
আসুন – আমরা কোটারী স্বার্থ রক্ষার বিপরীতে বাংলাদেশের আপামর জনতার জন্য কিছু করি। আমীন।